শিরোনাম

6/recent/ticker-posts

Header Ads Widget

প্রাথমিকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু


নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু করা হয়েছে। কয়েকটি জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ সংক্রান্ত চিঠি উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এরধ্যেই ময়মনসিংহ ও কক্সবাজার জেলা শিক্ষা অফিস এ চিঠি উপজেলা কার্যালয়ে পাঠিয়েছে। আরো জানা গেছে, পিরোজপুর জেলায়ও এ কার্যক্রম শুরু হচ্ছে এ কার্যক্রম।

ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক চিঠিতে নির্দেশনা দিয়েছেন। এ জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে চার কপি গ্রেডেশন তালিকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ